নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- দুর্গাপুজো ও দীপাবলি পেরিয়ে এখন ছট ও জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। উৎসবের এই আবহে যাত্রীদের সুবিধার্থে দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশন ঘোষণা করেছে ৬টি দূরপাল্লার বিশেষ ট্রেন। এছাড়া অক্টোবরের শেষ সপ্তাহে আরও দুটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করা হয়েছে।
খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার জানান, উৎসবের মরশুমে বাড়তি যাত্রীর চাপ সামলাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
—
🗓️ ২৫ অক্টোবর (শনিবার) চালু ৬টি বিশেষ ট্রেন:
1. ০৩৪৬৫ মালদা টাউন–দিঘা
মালদা ছাড়বে দুপুর ১:১০ মিনিটে, দিঘা পৌঁছবে রাত ১১টায়।
2. ০৩৪৬৬ দিঘা–মালদা টাউন
দিঘা ছাড়বে রাত ১১:৪০ মিনিটে, মালদা পৌঁছবে পরদিন সকাল ৯:২০-এ।
3. ০৮১০৯ শালিমার–পাটনা
শালিমার ছাড়বে রাত ৯:৫৫-এ, পাটনা পৌঁছবে রবিবার সকাল ৮টায়।
4. ০৮৬২৯ রাঁচি–গোরখপুর
রাঁচি ছাড়বে বিকেল ৪:৫০-এ, গোরখপুর পৌঁছবে রবিবার সকাল ১১:৪৫-এ।
5. ০৮১০৫ রাঁচি–জয়নগর
রাঁচি ছাড়বে রাত ৯:২৫-এ, জয়নগর পৌঁছবে রবিবার বিকেল ৩:১৫-এ।
6. ০৮৬২১ রাঁচি–কামাখ্যা
রাঁচি ছাড়বে রাত ৮টায়, কামাখ্যা পৌঁছবে রবিবার রাত ১১টায়।
—
🚉 অতিরিক্ত কোচ সংযুক্ত ট্রেনসমূহ:
হাওড়া–পুরী সুপারফাস্ট এক্সপ্রেস (১২৮৩৭):
২৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যুক্ত হয়েছে একটি স্লিপার ক্লাস কোচ।
সাঁতরাগাছি–যশবন্তপুর এসি স্পেশাল (০২৮৬৩):
২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত যুক্ত হয়েছে একটি এসি ৩-টিয়ার কোচ।
খড়্গপুর ডিভিশনের তরফে জানানো হয়েছে, উৎসবের সময় আরপিএফ ও জিআরপি-র নজরদারি বাড়ানো হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যাত্রী সহায়ক কাউন্টার এবং তথ্য প্রদানের জন্য আলাদা স্টাফ নিয়োজিত থাকবেন।












Leave a Reply