নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বিপুল জয়ের পর পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে দেখা গেল বিজেপি কর্মীদের উৎসবের আবহ। পূর্ব ও পশ্চিম মণ্ডলের উদ্যোগে পৃথকভাবে অনুষ্ঠিত হয় বিজয় মিছিল ও রাজনৈতিক র্যালি।
রসকুন্ডু এলাকায় ঢাক বাজিয়ে, আবির খেলে ও লাড্ডু বিলি করে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। উপস্থিত ছিলেন পূর্ব মণ্ডলের সভাপতি সুশান্ত কারক, পশ্চিম মণ্ডলের সভাপতি পলাশ সেন, জেলা সাধারণ সম্পাদক গৌতম গৌড়ী, রাজ্য নেতা ধীমান কোলে এবং অন্যান্য নেতৃত্ব।
বিজেপির পূর্ব মণ্ডল সভাপতি সুশান্ত কারক জানান,
“এই জয় কর্মীদের মনোবল বাড়িয়েছে। আমরা এখন থেকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করব।”
জেলা সাধারণ সম্পাদক গৌতম গৌড়ী বলেন,
“বিহারে এনডিএ-র জয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্রকোনা রোডে এই জয় উদযাপন করার পাশাপাশি আমাদের পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ। বিহারের বিজয় ঘণ্টা পশ্চিমবঙ্গের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে।”












Leave a Reply