পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা রবিবার গড়বেতা এক নম্বর ব্লকের সাত নম্বর বেনাচাপড়া অঞ্চলের ঘোড়াপাড়া এলাকায় জনসংযোগ কর্মসূচি করেন। এলাকার মানুষদের সঙ্গে সমস্যা ও বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে কথা বলেন তিনি।
এর পাশাপাশি এদিন তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠকও করেন বিধায়ক। বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়সহ অঞ্চল ও ব্লকের শীর্ষ নেতৃত্বরা।
সাংগঠনিক শক্তি বৃদ্ধি, গ্রামাঞ্চলে সরকারি প্রকল্পের প্রসার এবং আগামী দিনের বিভিন্ন দলীয় কর্মসূচি—এই তিনটি মূল বিষয়কে কেন্দ্র করেই আলোচনা হয় এই কর্মী বৈঠকে।












Leave a Reply