পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী সরদার বল্লভভাই প্যাটেলের সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদায় অনুষ্ঠিত হলো ইউনিটি মার্চ পদযাত্রা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।
এই দিনে বেলদা শহর জুড়ে অনুষ্ঠিত পদযাত্রায় জাতীয় পতাকা হাতে নিয়ে শতাধিক সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী ও স্থানীয় যুবসমাজ অংশ নেন। পদযাত্রাটি বেলদা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ঐক্য, সংহতি ও জাতীয়চেতনার বার্তা ছড়িয়ে দেয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে—
“সরদার প্যাটেলের আদর্শ, দেশপ্রেম ও ঐক্যের বার্তা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই ইউনিটি মার্চের উদ্যোগ।”
পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষ হয় বেলদা শহরের কেন্দ্রস্থলে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে।












Leave a Reply