মালদা, নিজস্ব সংবাদদাতা :- ঘরে ঢুকে হাত পা বেঁধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যুবককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। অভিযুক্তের যাবজ্জীবন সাজা ও অনাদায় আরো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইনজীবী সার্থক দাস জানান, “ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের ২৭ মার্চ। সেদিন রায়হান শেখ নামে এক তরুণ এক নাবালিকার বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করে। রায়হান নামে ওই যুবক নাবালিকার বাবার সঙ্গে লেবারের কাজ করত। সেই থেকেই ওই পরিবারের সঙ্গে পরিচয় ছিল রায়হানের। ঘটনার দিন এনিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার বাবা। অভিযোগের ভিত্তিতে পুলিশ রায়হানকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে। ১৭ জনের সাক্ষীর ভিত্তিতে আজ বিচারক রাজীব সাহা, রায়হানকে বুধবার দোষী সাব্যস্ত করেন এবং আজ তার সাজা ঘোষণা করা হয়।
ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণ—অবশেষে ন্যায়, অভিযুক্তের যাবজ্জীবন সাজা।












Leave a Reply