মালদা, নিজস্ব সংবাদদাতা :- ব্যাংক খোলার সময় সকাল ১০ টা। কিন্তু ঘড়ির কাটায় সকাল ১১ টা। তারপরেও খোলেনি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। বাইরে দাঁড়িয়ে গ্রাহক থেকে শুরু করে কর্মীরা। ম্যানেজার না আসায় খোলেনি ব্যাংক। ব্যাপক হয়রানির শিকার গ্রাহকরা। ব্যাংকের সামনে বিক্ষোভ গ্রাহকদের। মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ জন্মেছে। ব্যাংক খোলার নির্দিষ্ট সময় সকাল দশটা। সময় অনুযায়ী গ্রাহক আসেন। অনেক কর্মীরাও হাজির হন। কিন্তু ম্যানেজার ডিজে সিং আসেননি। যার ফলে খোলেনি ব্যাংক। গ্রাহকরা অপেক্ষা করতে থাকেন। সময় গড়াতে থাকে। কিন্তু এক ঘন্টা অতিক্রান্ত হলেও দেখা নেই ম্যানেজারের। হরিশ্চন্দ্রপুর সদর ব্যবসা সমৃদ্ধ এলাকা। বহু ব্যবসায়ী লেনদেন করতে এসে সমস্যার মুখে পড়েছেন। অনেকের অভিযোগ এখানে পরিষেবা নিয়ে বিভিন্ন সমস্যা হয়। ম্যানেজার মদ্যপ অবস্থায় থাকার কারণে সঠিক সময়ে আসতে পারেন না। কখন আসবেন ম্যানেজার। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কখন খুলবে ব্যাংকের তালা। এই অপেক্ষায় সকলে।
সকাল ১০টা ব্যাংক খোলার সময়—১১টাতেও বন্ধ! ম্যানেজারের দেরিতে বিক্ষোভ গ্রাহকদের।












Leave a Reply