মালদা, নিজস্ব সংবাদদাতা: – সাত সকালে জাতীয় সড়কে পণ্যবাহী ছোট চার চাকা গাড়ি উল্টে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার সকাল প্রায় ৭টা নাগাদ মালদার গাজোলের আহোড়া ১২ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াগঞ্জ থেকে সরিষার খৈল বোঝাই করে মালদার দিকে আসছিল গাড়িটি। পথে গাড়ির পিছনের চাকা হঠাৎই বাস্ট হয়ে যায়। সেই কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার মাঝে পাল্টি খেয়ে পড়ে যায় এবং বোঝাই করা সামগ্রী রাস্তায় ছিটকে পড়ে।
এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে পুলিশ সূত্রে জানা গেছে।












Leave a Reply