নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৫ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সমাজকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার টালা পার্ক সার্কাস ময়দানের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে শীতার্ত প্রান্তিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে টেস্ট পেপার তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নম্বর বরো চেয়ারম্যান তরুণ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের উত্তর কলকাতা জেলার সভাপতি ও পুরপিতা শান্তিরঞ্জন কুন্ডু, কাশিপুর–বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মালা সাহা। কর্মসূচিতে আরও অংশ নেন ৫ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল সভাপতি সৌভিক মণ্ডল, অমিত মুখার্জি, অভিষেক কুর্মি, সজল ভৌমিক, রাজা গুহ, ৫ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সবিতা সাহা সহ ওয়ার্ডের সর্বস্তরের তৃণমূল কর্মীরা।
আয়োজকদের বক্তব্য, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে সহায়তা করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আগামী দিনেও এই ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।












Leave a Reply