কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহার জেলা শাসক দপ্তরের কনফারেন্স হলে সর্বদলীয় বৈঠক করলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল রোল অবজার্ভার পঙ্কজ যাদব।
এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে মূলত ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজনৈতিক দলের প্রতিনিধিরা অভিযোগ করেন, ভোটার তালিকায় জীবিত ব্যক্তিদের মৃত দেখানো হয়েছে।এছাড়াও একাধিক বিষয় নিয়েও অভিযোগ জানান তারা।
বৈঠক শেষে স্পেশাল রোল অবজার্ভার পঙ্কজ যাদব জানান, ভোটার তালিকা সঠিকভাবে প্রস্তুত করার বিষয়ে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, খসড়া ভোটার তালিকা ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে। পাশাপাশি একজনও যোগ্য ভোটারের নামও যেন বাদ না যায়, সে বিষয়েও বিশেষভাবে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, কোচবিহার জেলায় মোট ৫০টি জায়গায় ভোটার তালিকা সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।












Leave a Reply