দিনহাটা, নিজস্ব সংবাদদাতা :- ২০২৬ এর বিধানসভা ভোটের আগে রাজবংশী ও আদিবাসী সম্প্রদায়ের ভোটকে একজোট করার লক্ষ্যে কোচবিহারের দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রামে ভূমিপুত্র সমাবেশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার স্থানীয় মোক্তারেরবাড়ি হাইস্কুলের মাঠে আয়োজিত সভায় তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনীয়া, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রমুখ উপস্থিত ছিলেন। মুলত রাজবংশী ভোটকে নিজেদের পালে টানতেই এদিনের সভা। সভায় উপস্থিত বক্তারা একজোট হয়ে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার ডাক দিয়েছেন।
২০২৬ বিধানসভা ভোটের আগে দিনহাটায় তৃণমূলের ভূমিপুত্র সমাবেশ, রাজবংশী–আদিবাসী ভোট একজোট করার চেষ্টা।












Leave a Reply