কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- মিছিলে অংশ নিয়ে বাম নেতারা বাংলাদেশের ধর্মীয় মৌলবাদী শক্তির পাশাপাশি নীরব ভূমিকার জন্য বাংলাদেশ তথা ভারতের শাসক মহলেরও কড়া সমালোচনা করেন।
কাঁচরাপাড়া শিবানী হাসপাতাল বাসস্ট্যান্ড চত্বর থেকে মিছিল শুরু হয়ে গান্ধীমোড়, কাঁচরাপাড়া স্টেশনরোড হয়ে মিছিলটির সমাপ্তি হয় কাঁচরাপাড়া কলেজ মোড়ে। মিছিল শেষে পথসভা থেকে সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের এই ঘটনা ধিক্কার জনক, যেকোনো স্থানে সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব সংখ্যাগুরুদের। কেন্দ্র সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, কেন্দ্র সরকার কূটনৈতিক ভূমিকা না নিয়ে সাম্প্রদায়িক ভূমিকা নেওয়ার চেষ্টা করছে।












Leave a Reply