বাপ্পাদিত্য দাসগুপ্তের উদ্যোগে পাটুলিতে ছোটদের বড়দিন, শিশুরা উপভোগ করলো মজার বিনোদন।

নিজস্ব সুবাদদাতা, কলকাতা। পাটুলিতে “ছোটদের বড়দিন” মানেই জমজমাট আয়োজন, যেখানে কচিকাঁচাদের জন্য কেক, চকোলেট, উপহার এবং নানা বিনোদনের ব্যবস্থা থাকে, যা এই উৎসবকে আনন্দময় করে তোলে। বড়দিন উপলক্ষে ২৫ হাজার শিশুকে সঙ্গে নিয়ে ছোটদের বড়দিন উৎসবে মেতে উঠলো গোটা পাটুলি। কলকাতা পৌরসভার ১০১ নম্বর ওয়ার্ডে ‘জনপ্রিয় পৌরপ্রতিনিধি ও মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাসগুপ্তের উদ্যোগে হয়ে গেল “ছোটদের বড়দিন” ক্রিসমাস কার্নিভাল। বড়দিন ২৫ ডিসেম্বর অর্থাৎ প্রভু যীশুর জন্মদিনে ছোটদের বড়দিন উৎসবে মেতে উঠলো পাটুলির বাইপাস বিশ্ববাংলা প্রাঙ্গন। ২৫ হাজার শিশুদের সঙ্গে সান্তার কেক, চকলেট্ ও উপহার ছোটদের মাঝে তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,অভিনেতা অঙ্কুশ হাজরা, অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, অভিনেতা যশ সেনগুপ্ত সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, অভিনেত্রী ইশা সাহা, অভিনেত্রী ঐন্দ্রিলা সেন, অভিনেত্রী নুসরাত জাহান, সুদীপ্তা বক্সী সহ অন্যান্যরা। এদিন শুভ সূচনা হলো পাটুলি উৎসবের। বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচাৰ্য,সাংসদ মালা রায়,সাংসদ জুন মালিয়া, বিধায়ক দেবব্রত মজুমদার, বিধায়ক দেবাশীষ কুমার, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৃৎশিল্পী সুশান্ত শিবানী পাল,সৌম্য বক্সী সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *