বাবুপুর হাই স্কুল মাঠে জমজমাট প্রেসিডেন্ট কাপ, অংশ নিচ্ছে ১২টি দল।

নিজস্ব সংবাদদাতা, গাজোল :- গাজোল ব্লকের বাবুপুর অঞ্চলের বাবুপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো প্রেসিডেন্ট কাপ ২০২৫। বাবুপুর স্পোর্টস এন্ড কালচার ফোরামের উদ্যোগে পাঁচ দিনব্যাপী প্রেসিডেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আজ প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই ক্রিকেট টুর্নামেন্ট খেলার শুভ সূচনা করেন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার। প্রথমে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়। রাজকুমার সরকার ব্যাড হাতে নিয়ে বল দিয়ে ক্রিকেট খেলে এই খেলার শুভ সূচনা করেন। ক্রিকেট টুর্নামেন্টে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বারটি দল খেলায় অংশগ্রহণ করবেন। আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই খেলার শুভ সূচনা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার, গাজোল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা , আই এন টি টি ইউ সি গাজোল ব্লক সভাপতি সিরাজুল ইসলাম, বাবুপুর গ্রাম পঞ্চায়েতর প্রধান রোজি সুলতানা পারভিন সহ অন্যান্য অতিথিবর্গ এবং এই ক্লাবের সকল সদস্য বৃন্দ। জানা গিয়েছে, ২০১০ সালে এই খেলার শুরু হয়। এবার গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার এর সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই খেলায় মোট ১২টি দল অংশগ্রহণ করবেন । আজ তিনটি দল এই খেলায় অংশগ্রহণ করেন।পাঁচ দিন ধরে চলবে এই খেলা । এই খেলায় চ্যাম্পিয়ান পুরস্কার রয়েছে এক লক্ষ টাকা ও সঙ্গে ট্রফি এবং রানার্স পুরস্কার রয়েছে সত্তর হাজার টাকা ও সঙ্গে ট্রফি। আজ শুভ উদ্বোধনের দিন প্রচুর দর্শকের সমাগম হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *