জ্ঞানচর্চার উৎসব দক্ষিণ দিনাজপুরে, শেষ দিনে উত্তেজনার শিখরে ‘কুইজাস্ত্র সেভেন’।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলায় তিন দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা ‘কুইজাস্ত্র সেভেন’ এর আজ ২৮শে ডিসেম্বর রবিবার শেষ দিন । শুক্রবার ২৬শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে রবিবার পর্যন্ত।

দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ সংস্থার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করেছে। শুক্রবার দুপুর ১টায় লিগ ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয় এবং বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।

আজ ২৮শে ডিসেম্বর রবিবার বিকেল ৫টায় গ্র্যান্ড ফিনালে এবং রাত ৯টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতার মোট ১২টি দল অংশগ্রহণ করেছে। বিশিষ্ট কুইজমাস্টার শ্রী সমন্বয় বন্দ্যোপাধ্যায় প্রতিযোগিতা পরিচালনায় উপস্থিত আছেন। প্রতিদিন রাত ১০টা পর্যন্ত কুইজ প্রতিযোগিতা চলছে।

২০১৯ সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত এই কুইজাস্ত্র প্রতিযোগিতা জ্ঞানচর্চা ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানিয়েছেন জেলা কুইজ সংস্থার কর্মকর্তারা।

‘কুইজাস্ত্র সেভেন’ – এ গতকাল বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী মহাশয় এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *