পুলিশের সামনেই বুথ দখলের অভিযোগ, দক্ষিণ দিনাজপুরে কো-অপারেটিভ ভোট ঘিরে চাঞ্চল্য।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিন দিনাজপুর জেলা গভ: এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড এর ক্ষমতা দখলের ভোটকে ঘিরে বুথ দখল করে অবাধে ছাপ্পা ভোটের অভিযোগ শাসক দলের সরকারি কর্মচারী সংগঠন রাজ্য ফেডারেশনের সদস্যদের বিরুদ্ধে।পুলিশ থাকলেও অভিযোগ পুলিশ ছিল দর্শকের ভুমিকায়।যদিও শাসক দলের অধীনে থাকা সরকারি কর্মচারি সংগঠন রাজ্য ফেডারেশনের পক্ষ থেকে অভিযোগ অস্বিকার করে জানানো হয়েছে অবাধ ও শান্তিপুর্ন ভোট হয়েছে।বছর শেষে এই ভোটকে ঘিরে চাঞ্চল্য বালুরঘাটে।

রবিবার বালুরঘাট শহরের অভিযাত্রী স্কুলে ২০১৫ পর দক্ষিন দিনাজপুর জেলা গভ: এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের।ক্ষমতা দখল করার জন্য জেলার গভ: এমপ্লয়ীজদের নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।সেখানে রাজ্য কো- অডির্শন কমিটি র তরফে ৯ জন প্রার্থী যেমন দাড় করানো হয়েছিল।বিপরিত ভাবে শাসকদলের তরফে রাজ্য ফেডারেশন কমিটির তরফেও ৯ জন প্রার্থীকে দাড় করানো হয়েছিল।

সরকারি কর্মচারিদের বামেদের সংগঠন রাজ্য কোর্ডিশেন কমিটির পক্ষ থেকে এই নির্বাচনে এজেন্ট হিসেবে উপস্থিত থাকা প্রদীপ সাহা এই ছাপ্পা ভোট নিয়ে অভিযোগ জানিয়ে বলেন। এই ভোটে দুতরফেই ৯ জন করে প্রার্থীকে দাড় করানো হয়েছিল। মোট ভোটার প্রায় ১৫০ জনের মত। বেলা সাড়ে বারোটা অবদ্ধি অবাধ ভাবে ভোট চলছিল। কিন্তু এরপরেই বেশ কিছু বহিরাগত ছেলের দল ভোট কেন্দ্রের ঘরে ঢুকে পরে। ঢুকে পরেই আমাকে ধাক্কা দিয়ে ঘরের একদিকে নিয়ে গিয়ে দাড় করিয়ে রাখে। বাকিরা ততক্ষন তার চোখের সামনেই ব্যালট গুলিতে অবাধে ছাপ্পা দিতে শুরু করে ব্যালট বক্সে ফেলে দিতে থাকে।বাকি ব্যালট গুলি ছিড়ে ফেলে ঘর থেকে বেড়িয়ে যায় বিনা বাধায়। যদিও পুলিশ নির্বিঘ্নে করার জন্য ভোট কেন্দ্রে পুলিশ মোতায়ন করা ছিল। সেখানে আমরা দেখলাম পুলিশ শুধু দর্শকের ভুমিকায়।

যদিও রাজ্য ফেডারেশন কর্মচারীদের পক্ষে জেলা সভাপতি সঞ্জীব দত্ত রাজ্য কোওর্ডিনেশন কমিটির নিয়োগ করা এজেন্টের অভিযোগ অস্বিকার করে বলেন ভোট অবাধ ও শান্তিপুর্ন ভাবেই হয়েছে। এখানে সে রকম কোন ঘটনাই ঘটেনি। তিনি এও বলেন ২০১৫ পর আর এই সংস্থায় ভোট হয় নি। ২০১৭ সাল থেকে কোন অডিট হয় নি, পাশাপাশি সদস্যরা এই সংস্থা থেকে কোন পরিষেবা পাচ্ছিলেন না। আমাদের সংগঠনের তরফ থেকেই এই কোঅপেরেটিভ সংস্থায় ভোটের ব্যাপারে বলে এসেছি উপর মহলে।সেদিক দিয়ে দেখলে ভোট নিয়ে কর্মীদের উৎসাহ ছিল দেখার মত। এখন শান্তিপুর্ন ভাবে ভোট চলছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *