দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কংগ্রেসের ১৪০ তম প্রতিষ্ঠা দিবস আজ বালুরঘাটে জেলা কংগ্রেস ভবনে যথাযথ মর্যাদার সাথে পালিত হল।দলের পতাকা উত্তোলন ও ফুল ও শ্রদ্ধা অর্পনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছেন জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব সহ অনান্য জেলা কংগ্রেসের কর্মকর্তাদের উপস্থিতিতে।
এদিকে এদিন কংগ্রেসের জন্মদিনে বালুরঘাট কংগ্রেস ভবনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন। এত সদস্যদের উপস্থিতি লক্ষ করে সেই জমায়েতের ভেতর অনেক কংগ্রেস কর্মীকেই বলতে শোনা যায় , যারা বলেন কংগ্রেস শেষ হয়ে গিয়েছে, তাঁদের জেনে রাখা দরকার কংগ্রেসের মেরুদণ্ড এখনও সোজা রয়েছে বলেদেশে গনতন্ত্র টিকে আছে। এদিন উপস্থিত থাকা কংগ্রেসের কর্মীদের আরও দাবি করতে শোনা যায়, কংগ্রেস কোনোদিনও কোনওকিছুর জন্য আপস করেনি এবং আগামীদিনেও করবেনা।
অপরদিকে জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব জানান এদিন তারা যথাযথ মর্যাফার মধ্যে দিয়ে কংগ্রেসের জন্মদিবস পালন করেছেন। পাশাপাশি এদিন তারা জেলার অনান্য কার্যকর্তাদের নিয়ে দলের বেশ কিছু নিষয় নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন। এছাড়াও আগামীতে জেলায় যে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব আসতে চলেছেন সে ব্যাপারে দল কি সিদ্ধান্ত গ্রহন করবে সে নিয়েও এদিন তারা সাংগঠনিক ভাবে বৈঠক করবেন।












Leave a Reply