মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদহে শীতের পারদ অনেকটাই নেমেছে। সকাল থেকে দুপুর হলেও শীতে জুবুথুবু মালদা।মঙ্গলবার ভোর থেকে দেখা নেই সূর্যের, শীতের পারদ অনেকটাই নেমে আসেছে । শৈত হাওয়ার সঙ্গে কুয়াশা। এদিন সকাল থেকেই রাস্তাঘাটে মানুষজনের আনাগোনাকম ছিল। খেয়াঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাস্তায় লোকের সংখ্যা কম। বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের। আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী আগামী আরো কয়েকদিন জেলা জুড়ে থাকবে শীতের দাপট। শীত থেকে বাঁচতে পথ চলতি মানুষদের দেখা যায় রাস্তার ধারে কাঠ জ্বালিয়ে আগুন তাপতে। শীত থেকে বাঁচতে গবাদি পশুদেরও গায়ে পড়ানো হয় গরম পোশাক।
পারদ নামতেই মালদায় শীতের থাবা, আগুন পোহাতে দেখা গেল পথচলতি মানুষকে।












Leave a Reply