বেহাল রাস্তার দিন শেষ, করণদিঘীতে নতুন রাস্তা পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থেকে এক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক খবর। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং করণদিঘীর বিধায়ক শ্রী গৌতম পাল মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় টুঙ্গিদিঘী ন্যাশনাল হাইওয়ে থেকে গোপালপুর পিডব্লিউডি রোড পর্যন্ত রাস্তার উন্নতিকরণ ও পূর্ণনির্মাণের কাজের শুভ সূচনা হলো।
এই গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ প্রকল্পের জন্য কেবলমাত্র পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক তহবিল থেকেই বরাদ্দ করা হয়েছে প্রায় ৯ কোটি ৮৮ লক্ষ টাকারও বেশি। আজ গোপালপুর ও টুঙ্গিদিঘী—এই দুই জায়গায় ফিতা কেটে ও নারিকেল ফাটিয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল। উদ্বোধন উপলক্ষে আয়োজিত হয় এক বিশাল বাইক র‍্যালি।
গোপালপুর থেকে চার দামালি এবং চারদামারি থেকে টুঙ্গিদিঘী পর্যন্ত এই র‍্যালিতে অংশ নেন অসংখ্য তৃণমূল কর্মী ও সমর্থক। প্রতিটি বাইকে শোভা পায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
করণদিঘীর বিধায়ক গৌতম পাল, ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম, ১৪ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা রায় চৌধুরী, করণদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা আজম, করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ সিংহ, টুঙ্গিদিঘী ব্যবসায়ী সমিতির নেতৃত্ব সহ ব্লকের সমস্ত তৃণমূল নেতৃত্ব। দীর্ঘদিন ধরেই এই রাস্তার অবস্থা ছিল বেহাল। বর্ষায় চলাচল ছিল চরম দুর্ভোগের। এই নতুন নির্মাণ কাজ শেষ হলে এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও ছাত্রছাত্রীদের যাতায়াতে মিলবে বড় স্বস্তি—এমনটাই আশা স্থানীয়দের। উন্নয়নের পথে আরও এক ধাপ এগোল করণদিঘী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *