দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট পৌরসভার বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে কাউন্সিলরদের অনাস্থা প্রকাশ করায় পৌরসভার পরিশেবা অচল অবস্থায় পৌঁছেচে। পৌরসভার বেহাল অবস্থার বিরুদ্ধে বালুরঘাট পৌরসভায় বিক্ষোভ সহ বালুরঘাট মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিলো বামফ্রন্ট। মঙ্গলবার দুপুরে পৌরসভার গেটে বিক্ষোভ অবস্থানে কয়েকশত বামকর্মী জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। পৌরসভার গেটে বিক্ষোভ অবস্থানে বক্তব্য রাখেন বামফ্রন্ট নেতৃত্ব শংকর সাহা, অর্নব চৌধুরী, সুপ্রিয় রায়, তাপস মন্ডল, প্রমুখ। সভা পরিচালনা করেন অনিমেষ চক্রবর্তী। পরবর্তীতে বামফ্রন্ট কর্মীগন বর্তমান বোর্ডের প্রতি অনাস্থা প্রকাশ করে এই বোর্ড ভেঙ্গে দিয়ে নতুন করে নির্বাচনের মধ্যে দিয়ে পৌর বোর্ড গঠনের আবেদন জানান।
বোর্ড ভেঙে নতুন নির্বাচন দাবি, বালুরঘাট পৌরসভা ঘিরে বামফ্রন্টের প্রতিবাদ।












Leave a Reply