ভোটারদের পাশে তৃণমূল: ফালাকাটা বিডিও অফিসে। এসআইআর সহায়তা ক্যাম্প।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্রেও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহায়তা ক্যাম্প খোলা হয়েছে। এসআইআর (SIR) সংক্রান্ত হেয়ারিং চলাকালীন যাতে সাধারণ নাগরিকদের কোনও রকম হয়রানির শিকার হতে না হয় এবং তারা প্রয়োজনীয় সহযোগিতা পান, সেই লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইকের তত্ত্বাবধানে এবং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভব্রত দের নেতৃত্বে ফালাকাটা বিডিও অফিস প্রাঙ্গণে এই সহায়তা ক্যাম্প চালু করা হয়। মঙ্গলবার সরেজমিনে উপস্থিত থেকে গোটা ব্যবস্থাপনা তদারকি করেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভব্রত দে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস, ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু মিশ্র সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী। সহায়তা ক্যাম্পে আগত সাধারণ মানুষদের প্রয়োজনীয় দিকনির্দেশ ও সহযোগিতা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *