৬০ জন প্রতিযোগীর অংশগ্রহণে আন্তঃবিদ্যালয় রোড রেস, শুরু নরেশ চন্দ্র বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী সমাপনী।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটের চকভৃগুর নদীপার নরেশ চন্দ্রাম নরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী বর্ষের সমাপনী অনুষ্ঠান ২রা জানুয়ারী শুক্রবার সকালে শুরু হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার লাহা জানিয়েছেন, এদিন সকালে বিদ্যালয় প্রাঙ্গনে পতাকা উত্তোলন ও রোড রেসের পাশাপাশি দুপুরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এদিনের এই আন্তঃ বিদ্যালয় রোড রেস প্রতিযোগিতায় সারা জেলার প্রায় ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন করতে সেচ্ছাসেবক হিসাবে সহযোগিতা করে হেডওয়ে একাডেমির সদস্যরা।

আগামী ৫ই জানুয়ারী সোমবার এবং ৬ই জানুয়ারী মঙ্গলবার প্লাটিনাম জয়ন্তী বর্ষের সমাপনী অনুষ্ঠান হবে। বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন ইন্টার-স্কুল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

প্রধান শিক্ষক শঙ্কর কুমার লাহা আরও জানিয়েছেন, এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতি একান্তভাবে কাম্য। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই অনুষ্ঠানটি বিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী বর্ষের সমাপনী অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যা বিদ্যালয়ের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *