বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি ঘোষণা করলো বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় মন্ডল সোমবার। সোমবার বিকেলে চকভৃগু পার্টি অফিসে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি এই ঘোষণা করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মলয় মন্ডল ছাড়াও জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্তন স্নেহলতা হেমরম, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কো মেন্টর শিপ্রা নিয়োগী, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা ঈশান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহেনশা মোল্লা, ব্লক সভাপতি বিপ্লব দেবনাথ সহ অন্যান্যরা এদিন এই ঘোষণার পর মলয় বাবু সাংবাদিক সম্মেলন করে জানান নবীন প্রবীন মিলিয়ে তারা ৩৭ জনের ব্লক কমিটি এদিন ঘোষণা করেছেন। আগামী দিনে কিছু নতুন সদস্যকে যুক্ত করারও জায়গা তারা রেখেছেন। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই তাদের এই ঘোষণা। গত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে বালুরঘাট ব্লক এ তৃণমূলের ফল খারাপ হওয়ার বিষয়ে মলয় বাবু বলেন বিষয়টি আমাদের নজরে আছে। আমরা সেই দিকে নজরে রেখেই আমাদের সংগঠন সাজিয়ে নিচ্ছি যাতে আমরা আগামী বিধানসভা নির্বাচন জয়লাভ করতে পারি। পাশাপাশি তার আরও সংযোজন নির্বাচন কমিশন সাধারণ মানুষকে এফ আই আর এর মাধ্যমে যেভাবে হয়রানি করছে এই হয়রানির মাঝে সাধারণ মানুষের পাশে একমাত্র তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কর্মীরাই রয়েছে। আগামী নির্বাচনে সাধারণ মানুষ সেই বিষয়টিকে মাথায় রেখে তাদের মদ প্রদান করবেন। এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভালো ফল করব।।
চকভৃগু পার্টি অফিসে ব্লক কমিটি ঘোষণা, সভাপতি মলয় মণ্ডল সাংবাদিক সম্মেলনে জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা।












Leave a Reply