নাতির হাতে দাদী খুনের ঘটনায় গ্রামস্থ শোকে স্তব্ধ এলাকাবাসী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ডাইনি অপবাদে খুন বৃদ্ধা। গ্রেপ্তার নাতি। কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বড় মামুদপুর গ্রামের ঘটনা। জাদুবিদ্যার সন্দেহে ৬৮ বছর বয়সী লক্ষ্মী সোরেনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। প্রধান অভিযুক্ত হল তার নিজের নাতি সঞ্জয় টুডু (১৭)। যাকে পুলিশ আটক করেছে। স্থানীয় সূত্রে খবর, লক্ষ্মী সোরেন বেশ কিছুদিন ধরেই এমন অভিযোগের মুখোমুখি হচ্ছিলেন। কেননা সঞ্জয় টুডু তার বোনের অসুস্থতার জন্য ঠাকুরমাকে দায়ী করছিল। রবিবার রাতে সঞ্জয় টুডু এবং আরও কয়েকজন লক্ষ্মী সোরেনকে তার বাড়ি থেকে টেনে বের করে। বাড়ির সামনের কংক্রিটের রাস্তায় ফেলে চলে মারধোর। বৃদ্ধার ছেলে, মংলু টুডু (৩০) এবং পুত্রবধূ লতিকা হাসদা বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হন। পরিস্থিতি আরও খারাপ হওয়ার সাথে সাথে মংলু টুডু স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে ছূটে যান। পঞ্চায়েত সদস্য বাড়ি থেকে পুলিশকে খবর দেওয়া হয়। কিন্ত পুলিশ আসার আগেই মৃত্যু হয় ওই বৃদ্ধার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *