দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কাভিয়া ( কাব্য ) মজুমদার। মুম্বাইয়ের একটি বিখ্যাত বেসরকারি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। কিন্তু বাবা-মা শুভব্রত মজুমদার, তানিয়া মহন্ত বালুরঘাটের।ঠাকুরদা, ঠাকুমা,দাদু,দিদা বালুরঘাটের।
বাবা এবং মা দ্বাদশ শ্রেণী পর্যন্ত বালুরঘাটের বিদ্যালয়েই পড়াশুনা করে উচ্চশিক্ষা এবং কর্মজগতে প্রবেশ করেছে।শেকড়ের টানে তাই নিজের আগ্রহ ও দক্ষতার বিষয় রোবটিক্স নিয়ে বালুরঘাটের একটি বেসরকারি বিদ্যালয়ে ( টেকনা ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল) কর্মশালা করালো দশম শ্রেণীর ছাত্রী।
‘প্রোজেক্ট জুল’- এর অধীনে রোবোটিক্স নিয়ে সাংবাদিক সম্মেলনে কাভিয়া জানান ‘ ফার্স্ট টেক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্যের পর রোবোট নিয়ে কাজের আগ্রহ জন্মায়।তাই বালুরঘাটে আসা। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, জল ব্যবস্থাপনা, আবহাওয়ার বিভিন্ন তথ্যাদি সংরক্ষণ ইত্যাদি নিয়ে এই প্রযুক্তিতে কাজ করা যাবে। আজ বালুরঘাটের টেকনো বিদ্যালয়ে এই কর্মশালা হলো। ছাত্র ছাত্রী দের হাতে কলমে শেখানোও হলো। শিক্ষক-শিক্ষিকাদের কেউ উপকরণ কিট দিয়ে যাবো এবং নিয়মিত যোগাযোগ রাখবো। আমার উদ্দেশ্য সমাজের জন্য কিছু করা। বালুরঘাটের জন্য কিছু করা’
সাংবাদিকের প্রশ্নের উত্তরে কাবিয়া জানান ভবিষ্যতে জেলার অন্যতম ভূগর্ভস্থ জলের সমস্যা ফ্লুরোসিস নিয়েও আরো গবেষণা করে কাজ করার ইচ্ছে আছে।
বাবা শুভব্রত মজুমদার এবং মা তানিয়া মহন্ত জানান ‘ আমরা এই উদ্যোগে খুবই খুশি এবং গর্বিত কারণ আমরা দুজনই বালুরঘাটের। বালুরঘাটকে কিছু ফিরিয়ে দিতে পারলে আমাদের ভীষণ ভালো লাগবে।’
সাংবাদিক সম্মেলনে উপস্থিত উপাধ্যক্ষ শুভব্রত সিনহা বলেন’ প্রশংসনীয় উদ্যোগ। আমরা যাবতীয় সহযোগিতা করবো’
উল্লেখ্য, কাভিয়া এর আগে গ্রীন ভিউ ইংলিশ মিডিয়াম স্কুল, চিঙ্গিশপুর উচ্চ বিদ্যালয়, পতিরাম উচ্চ বিদ্যালয়, তিওড় কৃষ্ণাষ্টমী উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালা করেছে। টেকনো ইন্ডিয়া গ্রূপ পাবলিক স্কুলের পর বালুরঘাট উচ্চ বিদ্যালয়েও রোবোটিক্স নিয়ে বক্তৃতা আছে।
কাভিয়ার, ছাত্র- ছাত্রীরা বেশ আগ্রহ দেখাচ্ছে।
‘প্রোজেক্ট জুল’-এর মাধ্যমে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে রোবোটিক্স প্রয়োগের ধারণা।












Leave a Reply