আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার জেলার চা বাগান এলাকার পড়ুয়াদের স্কুলে যাতায়াতের সুবিধার্থে চালু হল স্কুল বাস পরিষেবা। সোমবার থেকে ‘শিশু সাথী’ প্রকল্পের আওতায় জেলার চা বলয়ের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য পাঁচটি নতুন ঝকঝকে স্কুল বাস চালু করা হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে চা শ্রমিক পরিবারের পড়ুয়াদের স্কুলে যাতায়াত নিয়ে সমস্যার কথা উঠে আসছিল। সেই সমস্যা সমাধানে উদ্যোগী হয়ে এই বাস পরিষেবা চালু করা হলো। এর ফলে প্রত্যন্ত চা বাগান এলাকার ছাত্রছাত্রীরা এখন নিরাপদ ও সুষ্ঠুভাবে স্কুলে যাতায়াত করতে পারবে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগান এলাকায় পাঁচটি স্কুল বাস চালু করা হয়েছে। সোমবার থেকেই চা শ্রমিক পরিবারের ছাত্রছাত্রীরা এই বাস পরিষেবার সুবিধা নিতে শুরু করেছে। এই পরিষেবা চালু হওয়ায় খুশি চা বাগান এলাকার অভিভাবক ও পড়ুয়ারা। তাঁদের মতে, দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হল, যা চা বলয়ের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে।
স্কুল যাতায়াতে স্বস্তি, আলিপুরদুয়ারের চা শ্রমিক পরিবারের পড়ুয়াদের খুশি।












Leave a Reply