স্বাধীনতার পর প্রথমবার পাকা রাস্তা, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে বাস্তব রূপ।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- দীর্ঘদিনের আশা পূরণ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের পাকুর তুলি এলাকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এই গ্রামের মানুষ পেল নতুন রাস্তা। প্রায় ৯২৪ মিটার একটি রাস্তা তৈরি হচ্ছে প্রায় ৪৪ লক্ষ টাকা ব্যয়। স্বাধীনতার পর থেকেই এই গ্রামের মানুষ এই রাস্তাটিকে পাকা করে দেওয়ার দাবি জানিয়ে আসছে। ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তা হয় না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে সারা রাত্রের গ্রামীণ রাস্তা গুলিকে পাকা করার উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের মাধ্যমেই বাস্তব রূপ পেল এই এলাকার পাকা রাস্তাটি। সোমবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই রাস্তাটির কাজের শুভ সূচনা করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের এটিএম নবীন কুমার চন্দ্রা,বালুরঘাট ব্লকের বিডিও সোহম চৌধুরী বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুঁজুর, দীপা দাস মণ্ডল, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্য মলয় মন্ডল সহ অন্যান্যরা। এদিন বালুরঘাট ব্লকের বিডিও সোহম চৌধুরী বলেন আজ আমরা এই পাথর তুলি এলাকায় পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে একটি রাস্তার কাজের সূচনা করলাম। এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি, জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা। আজ আমরা প্রায় ৪৪ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ৯২৪ মিটার এই রাস্তার কাজের সূচনা করলাম। আমি আগেও এসেছিলাম দেখেছি এই রাস্তাটি বর্ষাকালে চলাচলের অযোগ্য ছিল কি পরিমাণ মানুষ এই রাস্তাটি তৈরি করার বিষয়টি চাইছেন বিষয়টি আমরা অনুধাবন করে রাস্তাটি করে দিচ্ছি। আমরা এই রাস্তার কাজের সূচনায় থাকতে পেরে খুব আনন্দিত হচ্ছি। আমরা আশা করি এই রাস্তা পেয়ে মানুষ খুব উপকৃত হবে। এবং এই রাস্তার কাজে মানুষ পূর্ণ সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *