বিজেপি–তৃণমূলকে একযোগে পরাস্ত করার ডাক, নন্দীগ্রামেও প্রচারের ঘোষণা হুমায়ুনের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নতুন দল ঘোষণা করেই পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়ার দরবার শরীফে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ২০২৬বিধানসভার ৯০ টি আসনে টার্গেট শুভেন্দু জেলা থেকেও হুমায়ূনের দলের বিধায়ক যাচ্ছে বলে দাবি।

আজ বিকেলে পাঁশকুড়ার পীতপুরের দরবার শরীফের আসেন মুর্শিদাবাদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কোবির। নতুন দল করার পর শুভেন্দু অধিকারী জেলা পাঁশকুড়ায় আছেন তিনি। বেশ কয়েক মিনিট কথা হয় পাঁশকুড়া দরবার শরীফের পীরজাদা তথা আইমা সংগঠনের সভাপতি নুর আমির।

হুমায়ুন কোবির জানান নতুন দল করার পর বিভিন্ন জায়গায় যাচ্ছি। এখানেও এসেছি অল্প সময়ে কথা হয়েছে। আগামী নির্বাচনে আমরা পূর্ব মেদিনীপুর ও লড়বো, আমাদের টার্গেট ৯০ ইতি আসন এটা অন্য রাজনৈতিক দলের সাথে থাকলে আরো বাড়বে। বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে আমরা একযোগে লড়বো। এবং এই জেলা থেকেও আমাদের দলের বিধায়ক বিধানসভায় যাবে। আমার দৃঢ় বিশ্বাস। বিধানসভা ভোটের আগে আবার আসব প্রচারে থাকবো এবং নন্দীগ্রামও প্রচার করব।

আমি আবার পূর্ব মেদিনীপুরে আসবো তারপর, আই মার সাথে জোট নিয়ে বললেন হুমায়ুন কোবির।

ব্রিগেড জনসভা কে সামনে রেখে মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের চার বিধায়ক হুমায়ুন কোবির কে কটাক্ষ করেছিলেন,আর তার জবাব পাঁশকুড়া থেকে দেন ভরতপুরের বিধায়ক।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম থেকে ২৫০ আসনের টার্গেট বেঁধে দেন আর তা নিয়েও কটাক্ষ করেন ভরতপুরের বিধায়ক।

ভরতপুরের বিধায়ক হুমায়ুন কোবির পাঁশকুড়ার দরবার শরীফে আশা নিয়ে পীরজাদা নুর আমিন বলেন আগে তো সবাই আমার দিকে তৃণমূলে দালাল বলতো এখন আবার বিজেপির দালাল বলবে। তবে ওদের দিকে বলতে দিন। আমরা ও নতুন দল করবো। দরজা জানালা খোলা রইল, আরো আলোচনা চলবে। আমি আমাদের সংগঠনের সাথে কথা বলবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *