রতুয়া ও ইংলিশ বাজার—দুই কেন্দ্রে দুই ছবি, রাজনৈতিক সমীকরণে মালদায় টানাপোড়েন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদহের রতুয়া আসনে ১৬ জন প্রার্থী দাবিদার। অথচ ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রে প্রার্থীর দাবিদার খুঁজে পাচ্ছে না শাসক দল। তাহলে কি রতুয়ায় একমাত্র নিরাপদ আসন তৃণমূলের? আগামী বৃহস্পতিবার মালদায় আসছেন অভিষেক ব্যানার্জি। তার আগে রতুয়া কেন্দ্র নিয়ে কার্যত জেরবার মালদহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একই কেন্দ্রের জন্য এক দুই জন নয়, দাবীদার ১৬ জন তৃণমূল নেতা। এদের মধ্যে অনেক তৃণমূল নেতাই আবার নিজেকে প্রার্থী হিসেবে সামনে রেখে প্রচার শুরু করে দিয়েছেন অনুগামীদের সঙ্গে নিয়ে। এতসব কান্ড দেখার পর কি চুপ করে থাকা সম্ভব! তাই মুখ খুললে বসলেন রতুয়ার বর্তমান তৃণমূল বিধায়ক সমর মুখার্জি। রতুয়া তৃণমূল কংগ্রেসের জন্য একেবারে সেভ জায়গা। হয়তো তার জন্য সকলে এই কেন্দ্র থেকে দাঁড়াবার জন্য দাবিদার প্রকাশ করছেন। আর এই ১৬ জন তৃণমূল নেতার মধ্যে আমিও একজন রয়েছি। তবে দলের কথায় শেষ কথা জানাচ্ছেন সমর মুখার্জী।
তৃণমূলের বর্ষিয়ান এই বিধায়ক সমর মুখার্জির সাথে এক সুরে সুর মিলিয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছোটন মল্লিকও। রতুয়ায় হঠাৎ করে দেখা যাচ্ছে দাঁড়াবার জন্য তৃণমূল নেতাদের লম্বা লাইন অথচ সেখানে আমাদের রানিং এমএলএ রয়েছে সমর মুখার্জী। তিনি যথেষ্ট দক্ষ এবং রাজনৈতিক পারদর্শী। কিন্তু তার বয়স হয়েছে বলে অনেকেই সেখানে দাঁড়াবার জন্য আশা প্রকাশ করছেন। কিন্তু মালদা শহরের প্রাণকেন্দ্র ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রে দাঁড়াবার জন্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না।
গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীকে হারিয়ে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তাই নাকি এই কেন্দ্রে দাঁড়াবার সাহস পাচ্ছেন না কেউ।
বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি জানান ,গোটা রাজ্যজুড়ে বিজেপির ভয় কাজ করছে। সেই ভয় কাজ করছে ইংলিশ বাজারে। সবাই জানে এই কেন্দ্রে তৃণমূলের যে প্রার্থী হবে সে বিপুল ভোটের ব্যবধানে হারবে। ঠিক একই রকম ভাবে ২০২৬ এর বিধানসভার যখন রেজাল্ট বের হবে দেখবেন ইংলিশ বাজারের মত রতুয়াতেও বিজেপির প্রার্থীরা জয়ী হচ্ছে।

এই নিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, দলের নিয়ম জানেন না সমর বাবু, তার জন্য এই ধরনের কথাবার্তা বলছেন। আমাদের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক করবেন কে দাঁড়াবেন। অন্যদিকে ইংলিশ বাজার বিধানসভা প্রসঙ্গে কৃষ্ণেন্দু বাবু জানান, আমি তিনবার এই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছি। পরবর্তীতে আমি এখান থেকে হেরেছি। বামফ্রন্ট এবং বিজেপি তারা এক হয়ে আমাকে হারিয়েছে।
তবে এই সমস্ত বিষয়ে এড়িয়ে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী জানান, আমাদের দল তৃণমূল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারাই ঠিক করে দিবেন কে কোথায় দাঁড়াবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *