গুয়াবরনগর গ্রামে সংগঠন মজবুত করতে কামতাপুর কাউন্সিলের উদ্যোগ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বুধবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের গুয়াবরনগর অঞ্চলের গুয়াবরনগর গ্রামে এক সাংগঠনিক সভার মাধ্যমে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের অঞ্চল কমিটি গঠন করা হয়। সংগঠনের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতেই এই সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি সুভাষ রায়, ফালাকাটা ব্লক কমিটির সভাপতি নারায়ণ রায়, ব্লক সম্পাদক সত্যজিত অধিকারী, প্রচার সম্পাদক কমলেশ বর্মন সহ সংগঠনের একাধিক নেতৃত্ব। পাশাপাশি এলাকার বহু কর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভায় সর্বসম্মতিক্রমে গুয়াবরনগর অঞ্চল কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কাজ আরও বিস্তৃত হবে এবং এলাকার মানুষের দাবি ও অধিকার আদায়ে আন্দোলন আরও জোরদার হবে বলে নেতৃত্বরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *