আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর অঞ্চলের ঢেনারপুল এলাকায় এক সাংগঠনিক সভার মাধ্যমে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের অঞ্চল কমিটি গঠন করা হল। সংগঠনের সাংগঠনিক শক্তি আরও মজবুত করতেই এই সভার আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি সুভাষ রায়, ফালাকাটা কমিটির সম্পাদক সত্যজিত অধিকারী ছিলেন প্রচার সম্পাদক কমলেশ বর্মন সহ অন্যান্যরা। সভায় স্থানীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে জটেশ্বর দুই নম্বর অঞ্চল কমিটি গঠন করা হয়। নেতৃত্বরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে আগামী দিনে সংগঠন আরও গতিশীল হবে।
সংগঠন মজবুত করতে ঢেনারপুলে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের গুরুত্বপূর্ণ সভা।












Leave a Reply