রাজ্য সরকারের উন্নয়ন তুলে ধরতে সারবতে তৃণমূলের কর্মসূচি।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য তৃনমূলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা 2B ব্লকের ৮ নম্বর সারবত অঞ্চলের চাতরা,ধবনী,দেরপুর এলাকায় “উন্নয়নের পাঁচালী” কর্মসূচি নিয়ে পথশবার আয়োজন করা হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায় ও বরেন মন্ডল, এছাড়াও উপস্থিত ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ বাগ,সাবিনা বেগম সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা। এই দিন রাজ্য সরকারের ১৫ বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয় সাধারণ মানুষের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *