ব্লক–জেলা নেতৃত্বের দ্বন্দ্বে চন্দ্রকোনায় অশান্তি, তৃণমূল কার্যালয়ে মারধরের অভিযোগ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লক সভাপতি ঘোাষনা করলেন অঞ্চল সভাপতি। তার ২৪ ঘন্টার মধ্যেই জেলা সভাপতি জানালেন এই পরিবর্তন অবৈধ। তারপরেই দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের বচসা ধাক্কাধাক্কি, আক্রান্ত হলেন নতুন অঞ্চল সভাপতি।
অভিষেকের সভার আগেই চন্দ্রকোনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ১৬ই জানুয়ারি মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা। গোটা পশ্চিম মেদিনীপুর জুড়ে সেই সভার প্রস্তুতি তুঙ্গে। তার মাঝে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর অঞ্চল সভাপতি পরিবর্তন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে । মঙ্গলবার সন্ধ্যায় নতুন সভাপতি গৌতম মল্লিকের সাথে পুরনো সভাপতি মফু সরকারের বচসা শুরু হয়। অভিযোগ মফু সরকারের নেতৃত্বে নতুন সভাপতি গৌতম মল্লিক কে মারধর করে। জানাযায় গতকাল চন্দ্রকোনা ১ ব্লকের সভাপতি সূর্যকান্ত দোলই লক্ষীপুর,জাড়া, মাংরুল তিনটি অঞ্চলের সভাপতিদের পরিবর্তন করে। সেই পরিবর্তনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই লক্ষ্মীপুর অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছিল চরমে। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি জানান এই পরিবর্তন সম্পূর্ণ অবৈধ। ব্লক সভাপতিদের এই ধরনের পরিবর্তনের কোন এক্তিয়ার নেই। তাই পুরনো সভাপতিরা সমস্ত জায়গায় বহাল থাকবে। এই ঘোষণার পরেই উত্তেজনা বাড়ে বলে তৃণমূল কর্মীদের অভিযোগ। লক্ষ্মীপুর অঞ্চল তৃনমূল কার্যালয়ে, নতুন ব্লক সভাপতি গৌতম মল্লিক কে মারধর করা হয় বলে অভিযোগ। তবে এই বিষয়ে ব্লক সভাপতি সূর্যকান্ত দৌলইকে বারবার ফোন করা হলো তিনি কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে তিনি আমাদের জানিয়েছেন বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে আমি পরিবর্তন করেছি। পরবর্তীকালে যা ঘটনা ঘটেছে সে ব্যাপারে যা বলার জেলা সভাপতি বলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *