লোকসংস্কৃতির ছোঁয়ায় মিড ডে মিল, ফালাকাটায় ব্যতিক্রমী উদ্যোগ বিদ্যালয় কর্তৃপক্ষের।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- পৌষ পার্বণ উপলক্ষে বুধবার ফালাকাটার জুনিয়র বেসিক স্কুলে অনুষ্ঠিত হলো পিঠেপুলি উৎসব। বাঙালির চিরাচরিত লোকঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবের দিনে খুদে পড়ুয়াদের মিড ডে মিলের আহারে সংযোজিত হয় পিঠেপুলি ও পায়েস। শীতের আমেজে নলেন গুড়ের পায়েস, মালপোয়া ও লুচির স্বাদ পেয়ে আনন্দে মেতে ওঠে ছাত্রছাত্রীরা। শিশুদের উচ্ছ্বাস ও হাসিতে মুখরিত হয়ে ওঠে গোটা বিদ্যালয় চত্বর।
এই পিঠেপুলি উৎসবের মধ্য দিয়ে একদিকে যেমন পড়ুয়াদের মধ্যে বাঙালি সংস্কৃতির পরিচয় তুলে ধরা হয়, তেমনই অন্যদিকে বিদ্যালয়ে সৃষ্টি হয় এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *