মকর সংক্রান্তির দিনে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, তদন্তে গড়বেতা থানার পুলিশ।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা থানার ধবনি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম উজ্জ্বল রায়,বয়স আনুমানিক ২০ বছর,বাড়ি আমকোপা অঞ্চলের ভেদুয়া গ্রামে,সূত্রে আরো জানা গিয়েছে এই দিন বিকেলে মকর সংক্রান্তি উপলক্ষে কাষ্ঠগুরা এলাকায় মামার বাড়ি গিয়েছিল ওই যুবক,সেখান থেকে বাইকে করে ফেরার মোটরবাইক উল্টে গুরুতর জখম হয় ওই যুবক,এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে গড়বেতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।ইতিমধ্যেই পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *