মালদা, নিজস্ব সংবাদদাতা:–পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের সার্বিক অপশাসন থেকে মুক্তি পেতে ও পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে পেতে আগামী ১৭ই জানুয়ারি শনিবার মালদার সাহাপুর বাইপাস মাঠে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের পরিবর্তন সংকল্প সভা। এ পরিবর্তন সংকল্প সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন নতুন ভারতের উন্নয়নের কান্ডারী তথা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভাকে সফল করার লক্ষ্যে উত্তর মালদা জেলা বিজেপির নেতৃত্ব ও গাজোল টু এর প্রধান অর্মিলা রাজবংশী গাজোল টু এর সকল ভারতীয় জনতা পার্টির কার্যকরিতা তাদের নিয়ে গাজোল টু এর প্রধান অর্মিলা রাজবংশী নিজে হাতে রং তুলি দিয়ে পাঁচ পাড়া এলাকায় বিভিন্ন জায়গায় দেওয়াল লেখনের মধ্য দিয়ে জোর কদমে কর্মসূচি করে চলেছেন এদিন বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার পরিবর্তন সংকল্প সভার দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল টু এর প্রধান অর্মিলা রাজবংশী, গাজোল ১ নং মন্ডল সভাপতি নিহার রঞ্জন মন্ডল,বুথ সভাপতি সঞ্জয় সরকার,বুধের কার্যকর্তা অনি সরকার,মন্ডল কার্যকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্যরা। গাজোল টু এর প্রধান অর্মিলা রাজবংশী বলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি মালদা জেলার সাহাপুর বাইপাস মাঠে সভা করতে আসছেন ১৭ই জানুয়ারি শনিবার ।সেই সভা কে সফল করার জন্য আজ গাজোলের পাঁচপাড়া বিভিন্ন এলাকায় জনসাধারণের মধ্যে বার্তা পৌঁছানার জন্য দেওয়াল লেখনের মধ্যে দিয়ে কর্মসূচি করে চলেছেন। এবং সকল জনসাধারণকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি একটি বন্দে ভারত উদ্বোধন করবেন।আমরা উত্তরবঙ্গ বাসী নানা ভাবে বঞ্চিত তাই তিনি উত্তরবঙ্গ বাসীদের জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করবেন।
১৭ জানুয়ারি মালদায় ‘পরিবর্তন সংকল্প সভা’, প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।।












Leave a Reply