পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি–৩ ব্লকের কুমিরদা অঞ্চলের পানিচিয়াড়ি উত্তর জুনিয়র হাইস্কুলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাঁথি–৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি রাজকুমার দাস, টিচার-ইন-চার্জ তনুশ্রী পন্ডা, পঞ্চায়েত সদস্য তপন দাস, শিক্ষক ঝাড়েশ্বর বর সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষাজীবনের একটি অপরিহার্য অঙ্গ। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, দলগত চেতনা ও আত্মবিশ্বাস গড়ে ওঠে।
দিনভর বিভিন্ন ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে ছাত্রছাত্রীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে বিদ্যালয় চত্বর জুড়ে সৃষ্টি হয় আনন্দ ও উৎসবের আবহ।












Leave a Reply