কলকাতা লেক টাউন এ নেতাজির মূর্তিতে মালা দিলেন সুজিত বোস।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে কলকাতার লেক টাউনে নেতাজির মূর্তিতে মাল্যদান করলেন রাজ্যের দমকল ও জরুরি পরিষেবা মন্ত্রী তথা বিধায়ক সুজিত বোস। বৃহস্পতিবার সকালে লেক টাউন এলাকায় অবস্থিত নেতাজির মূর্তির পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, জনপ্রতিনিধি ও দলীয় কর্মী-সমর্থকরা। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাঁর আদর্শ ও দেশপ্রেমকে স্মরণ করা হয়।
এদিন সুজিত বোস বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নন, তিনি জাতির আত্মমর্যাদা ও আত্মনির্ভরতার প্রতীক। তাঁর আদর্শ আজও আমাদের পথ দেখায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *