জঙ্গীপুর, নিজস্ব সংবাদদাতা:- SIR (Special Investigation Report) ইস্যুকে কেন্দ্র করে জঙ্গীপুর শহরে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হলো। জঙ্গীপুরের বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে এবং তৃণমূল কংগ্রেসের আয়োজনে এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মহিলা কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
এদিন মিছিলে অংশগ্রহণকারীদের হাতে দেখা যায়—
“SIR-এর নামে সাধারণ মানুষের হয়রানি মানি না, মানবো না”,
“ভোটারদের হয়রানি বন্ধ কর”—এই ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড।
প্রতিবাদকারীদের অভিযোগ, SIR প্রক্রিয়ার নামে সাধারণ ভোটারদের অযথা নোটিস পাঠানো হচ্ছে, একাধিকবার হিয়ারিং-এ ডেকে হয়রানি করা হচ্ছে। বহু ভোটার সমস্ত বৈধ নথিপত্র জমা দেওয়ার পরেও বারবার শুনানির নোটিস পাচ্ছেন, যা তাঁদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।
মিছিল শেষে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভোটাধিকার রক্ষার এই লড়াই আরও বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জোরদার করা হবে বলেও জানান তাঁরা।
নেতৃত্বের দাবি, অবিলম্বে SIR প্রক্রিয়া বন্ধ না হলে আগামী দিনে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে। যদিও এদিনের প্রতিবাদ মিছিল ও সভা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।
ভোটাধিকার রক্ষায় পথে নামল তৃণমূল, জঙ্গীপুরে মহিলা কর্মীদের ঢল।।












Leave a Reply