পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকি কেশপুর বাজারে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল তৃণমূল নেতা কর্মীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার জাতীয় ভোটার দিবসের দিনে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকি কেশপুর বাজারে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল তৃণমূল নেতা কর্মীরা। এই দিন SIR এর নামে বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত সহ একাধিক কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক।এইদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা,শিক্ষা কর্মাধ্যক্ষ হরিপদ মাইতি, ব্লক নেতৃত্ব বিশ্বজিৎ বড় দোলই, শেখ শাহাজান আলী,অঞ্চল সভাপতি ও অঞ্চল প্রধান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *