পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা শহরে বইমেলা কমিটির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হয় রবিবার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা শহরে বইমেলা কমিটির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হয় রবিবার। যারা গিয়েছে আগামী ২৯শে জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। এই দিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা করা হয়। এই দিন উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন BDO রামজীবন হাঁসদা,গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার চঞ্চল সিংহ,এলাকার বিশিষ্ট সমাজসেবী অসীম সিংহ রায়,মিঠু পতিহার সহ অন্যান্য বইমেলা কমিটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *