উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রেল উন্নয়নে বড় সাফল্য, গাজোল–ইটাহার ও বুনিয়াদপুর–ইটাহার রেল প্রকল্পে কাজ শুরুর নির্দেশ।

বালুরঘাট–দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:
উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার রেল পরিকাঠামো উন্নয়নে আরও এক ধাপ এগোল কেন্দ্র। গাজোল–ইটাহার এবং বুনিয়াদপুর–ইটাহার—এই দুটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প সংযোগের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক।
এদিন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, জেলার রেল যোগাযোগ উন্নত করার লক্ষ্যে তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর কাছে এই দুটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানিয়েছিলেন। রেলমন্ত্রী ইতিমধ্যেই ওই অনুরোধে সাড়া দিয়ে প্রকল্প দুটির কাজ শুরুর নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, “এই দুটি রেল সংযোগ প্রকল্প কার্যকর হলে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার রেল যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। যাত্রী পরিবহণের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডও গতি পাবে।”
এই সিদ্ধান্তে জেলাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সাধারণ মানুষ ও বিভিন্ন মহল থেকে কেন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *