একই মঞ্চে ঘর, জমির পাট্টা ও কৃষি সহায়তা— পূর্ব মেদিনীপুরে উন্নয়নের বহুমুখী চিত্র।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাংলার বাড়ি (গ্রামীণ) আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বে রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতেও সরকারী পাকা বাড়ি পেতে চলেছেন আরও প্রায় ৮৮৯০৫ জন উপভোক্তা।

আজ গোটা রাজ্যের সাথে সাথে পূর্ব মেদিনীপুর জেলাতেও রাজ্য সরকারের নিজস্ব অর্থায়নে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে প্রথম কিস্তির 60000 টাকা ও শংসাপত্র তুলে দেওয়া হলো।

একই সাথে জেলার বিভিন্ন ব্লকের 143 জন মানুষের হাতে কৃষি ও বাস্তু জমির পাট্টা তুলে দেওয়া হলো।

জেলার মূল অনুষ্ঠানের মঞ্চ থেকে দশজন কৃষকের হাতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য রাজ্য সরকারের আর্থিক অনুদান ও খারিফ মরশুমে কৃষিজাত পণ্যের ক্ষয়ক্ষতির কারনে কৃষকের হাতে রাজ্য সরকারের নিজস্ব অর্থে চালু বাংলা শস্য বিমা যোজনার অধীনে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হলো।

রাজ্যের মাননীয় মৎস্যমন্ত্রী ও পূর্ব পাশকুঁড়ার বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী , জেলাশাসক ইউনিস ঋষিণ ইসমাইল, অতিরিক্ত জেলাশাসক মানস মন্ডল ও নেহা ব্যানার্জি উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *