বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- বীরভূম জেলা রাজনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের খেলার মাঠ রাজনগর ডাকবাংলো ময়দানে৷ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা৷ উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি রানাপ্রতাপ রায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত, পরিচালন সমিতির প্রতিনিধি রূপে মহম্মদ শরিফ, আদিত্য সাহা, রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর, বিতান ধীবর, গৌতম সাহা, শিক্ষক সোমনাথ নন্দী, কার্তিকচন্দ্র মন্ডল, দিব্যেন্দু চ্যাটার্জী, প্রাক্তন ক্রীড়া শিক্ষক অসীম দত্ত, বর্তমান ক্রীড়া শিক্ষক বাবলু মিঞা, অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন শিক্ষাকর্মী সহ আমন্ত্রিত অতিথি ও ক্রীড়াপ্রেমী সুধীজনেরা৷ বিশেষ স্থানাধিকারী ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয়৷ বিদ্যালয়ের শিক্ষিকাদের জন্যও বিশেষ ইভেন্ট ছিল৷ যাবতীয় আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা৷ মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত ও মহম্মদ শরিফ৷
খেলার মাঠে শৃঙ্খলা ও উদ্দীপনা— রাজনগর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিল সকল পড়ুয়া।












Leave a Reply