দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সাধারণত নবীন বরণ অনুষ্ঠান কলেজ অথবা বিশ্ববিদ্যালয় দেখা যায় কিন্তু বিদ্যালয়ে সাধারণত দেখা যায় না। তবে গত কয়েক বছর ধরে অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন কিন্তু বিদ্যালয়ের পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে যারা ভর্তি হচ্ছে তাদেরকে বরণ করে নিচ্ছে নবীন বরন অনুষ্ঠানের মধ্য দিয়ে।
২০২৬ সালের নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে অনেক নতুন শিক্ষার্থী। এবার তাদেরকেই বরণ করে নিল বড় দিদিরা। দশম শ্রেণীর নন্দিতা দিয়া বৃষ্টিরা বরণ করে নিল পঞ্চম শ্রেণীর প্রিয়াঙ্কা বর্মন, বাবলি হাঁসদা, দেব চৌধুরী ষষ্ঠ শ্রেণীর রাজ বাস্কে, পীযূষ দাস, মেঘা মুর্মু দের। ওদেরকে বরণ করে নেওয়া হলো কপালে চন্দন ফোঁটা দিয়ে ,হাতে রাখি বেঁধে,অভিজ্ঞান পত্র, পেন ও পার্ক দিয়ে।
এছাড়াও
পরপর তিন বছর পিঠেপুলি এবং খাদ্য উৎসবের আয়োজন করলো অযোধ্যা কালিদাসি বিদ্যানিকেতন। দুধ পিঠা,পাটি সাপ্টা,তেল পিঠা,গড়গড়া, ফুচকা, পাপড়, ঘুঘনি, চপ, চাউমিন নিয়ে বসেছিল অনিমা বাস্কে,রুপালি হেমরম, ববিতা লোহার,দীপ মালি, দিয়া মালিরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিতা দাস, সহ শিক্ষক দেবাশিস মণ্ডল, অর্পিতা হালদার,বন্দনা টোপ্পো, সুব্রত দত্ত চৌধুরী,সুলগ্না ব্যানার্জী, নিকুলাস হেমরম, পিউলি মণ্ডলরা শিক্ষার্থীদের কাছ থেকে কিনে চেখে দেখলো পিঠার স্বাদ। কেউবা খেলো ঘুঘনি চপ অথবা চাওমিন। বিভিন্ন রকম খাদ্যদ্রব্য তৈরি করেছে শিক্ষার্থীরা কখনো ওদেরকে সহযোগিতা করেছে বাবা মায়েরা। পিঠেপুলি বিক্রি করে ওরা বেশ খুশি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিতা দাস জানালেন’ শিক্ষার্থীদেরকে বাঙালির সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে, স্বনির্ভর করতে এবং নতুনদের বরণ করে নিতে আমাদের এই আয়োজন’
দুধ পিঠা থেকে পাটি সাপ্টা, স্বনির্ভরতার পাঠে পিঠেপুলি উৎসবে মেতে উঠল স্কুল পড়ুয়ারা।












Leave a Reply