দেবাশীষ পাল, মালদা: শহরে বেপরোয়া চারচাকা গাড়ি। পিষে মারল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার বিশ্বনাথ মোড় বাজার এলাকায়। মৃত ছাত্রীর নাম আরোহী বিশ্বাস। জানা যায় গতকাল রাত্রে মা জুলি বিশ্বাসের সাথে আকার ক্লাস করে বাড়ি ফিরছিল পায়ে হেঁটে ওই ছাত্রী। ঠিক সে সময় বিশ্বনাথ মোর বাজার এলাকায় একটি বেপরোয়া চার চাকা গাড়ি ধাক্কা মারে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে। গাড়ির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর। ঘটনায় আহত হয়েছে তার মাও। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিকে দুর্ঘটনার মুহূর্ত এলাকারই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। যেখানে দেখা যাচ্ছে মা ও মেয়ে হেঁটে আসার সময় ওই বেপরোয়া চার চাকা গাড়ি তাদের ধাক্কা মারে। এরপরে গাড়ির চাকায় চাপা পড়ে যায় ওই ছাত্রী। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই ওই ছাত্রীর মৃত্যু হয়।
পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
নিরাপদ রাস্তা কোথায়? বেপরোয়া গাড়ির ধাক্কায় নিহত ছাত্রী, আহত মা।












Leave a Reply