পান্নাপুর বিওপি এলাকায় অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের জালে ৫ বাংলাদেশি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– আবারো বাংলাদেশি গ্রেফতার। মালদার হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের পান্নাপুর বিওপি-র ৮৮ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টার সময় ৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে।

এদিকে, ওই পাঁচ বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পার করাতে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় নাগরিককেও আটক করে। সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরাই ছয় জনকে পাকড়াও করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম যথাক্রমে মহম্মদ কাউসার, মহম্মদ রজব আলি, মহম্মদ আলামিন নবি, মহম্মদ রবিউল আলম এবং রকি সেখ। অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ধৃত ভারতীয় নাগরিকের নাম রিপন বিশ্বাস। তাঁর বাড়ি হবিবপুর থানার পান্নাপুর এলাকায়।
ঘটনার পর বিএসএফ ধৃত ছয় জনকেই সোমবার হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার হবিবপুর থানার পুলিশের পক্ষ থেকে ধৃত ছয় জনকেই মালদা জেলা আদালতে পেশ করা হয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *