মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মালদায় রাজন্যা হালদার , উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। ছাত্র যুবদের অধিকার রক্ষার লড়াইয়ের ডাক দিয়ে মালদায় এলেন রাজন্যা হালদার। এদিন মালদার রথ বাড়িতে দাঁড়িয়ে তিনি একটি পথ সভা করেন। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন এই মুহূর্তে রাজ্যে দাঁড়িয়ে অধিকার আদায় করে নিতে হবে, কারন প্রাপ্য সম্মান, প্রাপ্য অধিকার, প্রাপ্য চাকরি , বেঁচে থাকার অধিকার কোন টাই রাজ্য সরকার দিচ্ছে না তাই ছাত্র যুবদের প্রাপ্য অধিকার ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অধিকার আদায় যাত্রায় সামিল হয়েছি। এই সরকারের বিরুদ্ধে উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই প্রতিবাদ গড়ে তোলা হবে। ২৭শে জানুয়ারি রায়গঞ্জ থেকে অধিকার আদায় যাত্রা শুরু হয়ে শিলিগুড়ি কার্শিয়াং হয়ে এদিন মালদায় এসে প্রতিবাদ জানানো হয়। আগামী দিনে রাজ্যের আরো অন্যান্য জায়গায় গিয়ে ছাত্র যুবদের নিয়ে অধিকার আদায় যাত্রার মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হবে।
পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ ছাত্র যুব সমাজ একটি অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজন্যা হালদার ছারাও শুভঙ্কর হালদার, অক্ষয় সাহানি , অন্যরা চক্রবর্তী, তোহিদুর রহমান, রিত্তিকা বেলা সহ অন্যান্যরা।
প্রাপ্য চাকরি ও সম্মান না পেলে লড়াই— মালদার রথবাড়িতে রাজন্যা হালদারের হুঙ্কার।












Leave a Reply