বিজ পরিপক্প হওয়ার অপেক্ষায় কিছু চাষি, তবু বোরো রোপণে আশাবাদী কৃষক সমাজ।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকে বোরো ধানের রোপণ জোরকদমে এগোচ্ছে। চাষিরা দিনরাত কাজ করে রোপণ শেষ করার চেষ্টা করছেন, যাতে ফসলের উৎপাদন বাড়ানো যায়।কিন্তু অনেক চাষী এখনো রোপণ শুরু করতে পারেননি। বিজের ছোট আকারের কারণে তারা অপেক্ষা করছেন। বিজ পরিপক্প হলে রোপণ আরও সহজ হবে বলে তারা আশা করছেন।জেলা কৃষি অফিসাররা চাষীদের পরামর্শ দিচ্ছেন, যাতে সময়মতো রোপণ সম্পন্ন হয়। এবারের বোরো ফসলের লক্ষ্য অতিক্রম করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *