আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- সনাতনী হিন্দু ঐক্য সম্মেলন কমিটির উদ্যোগে সোমবার জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে হিন্দু বিবেক ঐক্য সম্মেলন অনুষ্ঠিত হয়।ওই সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ভারত মাতার পূজন অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য নগর কীর্তন বের করা হয়, যা জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।নগর কীর্তন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধন কুমার পাল। এছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথ দাস, গৌতম পাল। সম্মেলন কমিটির উপদেষ্টা গৌরাঙ্গ পাল, পার্থ সাহা, পপিল সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সনাতনী হিন্দু ঐক্য সম্মেলনের উদ্যোগে জটেশ্বরে ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনমেলা।












Leave a Reply