কুশমণ্ডি, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের কিষান মান্ডিতে অবস্থিত ভোটার নিবিড় সহায়তা (সার শুনানি) কেন্দ্রে মাইক্রো অবজারভার ও বিএলওদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিধায়িকা রেখা রায়ের বিরুদ্ধে। এই ঘটনায় জেলা নির্বাচনী অধিকারিকের কাছে ই-মেল মারফত লিখিত অভিযোগ দায়ের করেছে জেলা বিজেপি নেতৃত্ব।
সোমবার কিষান মান্ডির শুনানি কেন্দ্রে সার হেয়ারিং চলাকালীন তৃণমূল বিধায়িকা রেখা রায় ও তাঁর অনুগামীরা সেখানে উপস্থিত হন বলে অভিযোগ। বিজেপির দাবি, দীর্ঘক্ষণ ক্যাম্পের ঘরের ভিতরে থেকে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে বিজেপি নেতা তাপস রায়ের নেতৃত্বে দলীয় কর্মীরা সেখানে পৌঁছে তীব্র প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে তৃণমূল ও বিজেপি নেতৃত্বের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটিও হয়।
এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নিজের এক্স (সোশ্যাল মিডিয়া) হ্যান্ডেলে পোস্ট করে ঘটনার নিন্দা করেন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
অন্যদিকে, বিজেপির অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তৃণমূল বিধায়িকা রেখা রায়। উলটে বিধিয়াকা দাবি করেছেন বিজেপি সারের মাধ্যমে সাধারণ মানুষদের হেনস্থা করছে। সেই সবই খতিয়ে দেখছি আমরা। কোন মানুষ যাতে অসুবিধার সম্মুখীন না হয় সেই সবই দেখভাল করছি আমরা।
মাইক্রো অবজারভার ও বিএলওদের প্রভাবিত করার অভিযোগ, জেলা নির্বাচনী আধিকারিককে ই-মেল বিজেপির।












Leave a Reply